সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ● দুইদিন বন্ধ থাকবে এলপিজি সিলিন্ডারের দোকান       
বিনোদন
শনিবার প্রাচ্যনাটের দুই নাটকের প্রদর্শনী স্টুডিও থিয়েটার হলে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৪৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

প্রাচ্যনাট উঠোনের উদ্যোগে দুইটি নাটকের প্রদর্শনী আগামীকাল শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হবে। ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক দুইটি।

প্রদর্শনীতে মঞ্চস্থ হবে নাটক ‘আঁধারে ঘোর’ ও ‘কুতুব’। নাটক ‘আঁধারে ঘোর’ রচনা ও নির্দেশনায় আছেন আন্দোলন মিঠুন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ডায়না ম্যারেলিন, সুপ্তি দাস চৈতী, তাসমিয়া মীম, ঝুমকা মণ্ডল ও জেসমিন জাহান ঝুমা প্রমুখ। নাটকটির মুভমেন্ট ও মোশন রিফাইনমেন্টে আছেন স্নাতা শাহরিন, সহযোগী নির্দেশক ও কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন ডায়না ম্যারেলিন। নাট্য সংযোজনায় রয়েছেন নিলয় সরকার ও সুপ্তি দাস চৈতী। মিউজিক ডিজাইনে আছেন চার্লস চৌধুরী এবং আলোক ও সেটসহ অন্যান্য কারিগরি দায়িত্বে যুক্ত আছেন একাধিক শিল্পী।

অন্যদিকে, নাটক ‘কুতুব’ রচনা করেছেন মো. শওকত হোসেন সজিব ও নির্দেশনা দিয়েছেন এবি সিদ্দিকি। এতে অভিনয় করবেন তাপস সরকার, তাপস সরকার রুদ্র, নাজমুল হোসাইন হিমেল, হাসানুল ফেরদৌস সাদিদ, মো. জিম বাবু, শুভ্র দেব রায়, শতাব্দী টুকটুকি, মরিয়া আক্তার মৃদুলা ও ফাতিমা তুজ জোহরা যুথি। 

নাটকটির প্রযোজনা অধিকর্তা মো. মোখলেছুর রহমান ও তাপস সরকার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রাচ্যনাট   নাটকের প্রদর্শনী   স্টুডিও থিয়েটার  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close