শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৪ জুলাই ২০২৬
শিরোনাম: জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      খাদ্য অধিদপ্তরে এখনো ফ্যাসিস্টের ‘সেই’ ভূত      ধুঁকছে কমিউনিটি ক্লিনিক      বাংলাদেশ-চীন করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত      জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ      খামেনি হত্যাকাণ্ডের নিন্দা জানাল বাংলাদেশ      অল্পের জন্য বিমান দুর্ঘটনা থেকে বাঁচলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা      
দেশজুড়ে
গৌরনদীতে শিক্ষার মানোন্নয়নে বার্থী ডিগ্রি কলেজে মতবিনিময় সভা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী ডিগ্রি কলেজে শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি ড. নাসির উদ্দিন।

সভায় বক্তারা কলেজের শিক্ষার পরিবেশ রক্ষা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাসের হার বৃদ্ধিসহ শিক্ষার গুণগত মান উন্নত করার তাগিদ দেন। একই সঙ্গে বার্থী ডিগ্রি কলেজকে উপজেলার একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান, মাসুদুর রহমান মাসুদ মাঝি, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, প্রধান শিক্ষক এইচ. এম. মানিক হাসান, কাজী আসাদুজ্জামান, ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, অখিল চন্দ্র দাস, মো. ফরিদ উদ্দিন, সাংবাদিক এস. এম. মোশারফ হোসেন, মোস্তফা হাওলাদার, মোল্লা ফারুক হাসান, নাঈমুল ইসলাম, প্রভাষক জহিরুল ইসলাম দোলন, এ. জেড. এম. জাকারিয়া ইসলাম, সহকারী শিক্ষক এইচ. এম. ইলিয়াস, ইসমাইল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কুতুবউদ্দিন, বিএম ইউনুস আলী, বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম ডাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় কলেজের শিক্ষক, গভর্নিং বডির কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   মতবিনিময় সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close