বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:১৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয় পরিদর্শন করেছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।

শুক্রবারের (৩ জুলাই) এ পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, সেবার মান, সদস্য কল্যাণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন উদ্যোগের বাস্তব অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে মামুনূর রশীদ কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক স্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। বাহিনীর কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে সেবার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চাঁদপুর জেলা কার্যালয় পরিদর্শনের সময় মামুনূর রশীদ বাহিনীর মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে পরিচালিত জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণের প্রস্তুতিমূলক কার্যক্রম বিশেষভাবে পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের আবাসন, খাদ্যব্যবস্থা, পাঠদান পরিবেশ ও সার্বিক কল্যাণমূলক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপির আধুনিকায়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্য কল্যাণ নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে এ ধরনের পরিদর্শন ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাঠপর্যায়ের কার্যক্রমে গতি, সেবার মানোন্নয়ন ও বাহিনীর সামগ্রিক প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   চাঁদপুর   আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শন   অতিরিক্ত মহাপরিচালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close