মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় মাদক মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহাগ খানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বকশিকান্দা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মো. সোহাগ খান উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বকশিকান্দা গ্রামের শাহাব উদ্দিন খানের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত সোহাগ খানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সোহাগ খান দীর্ঘদিন মেঘনার বাইরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   মাদক মামলা   সাজাপ্রাপ্ত আসামী   পলাতক আসামি   আসামি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close