রোববার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম: ধুমঘাট ফরেস্ট স্টেশন ঘুষের টোল প্লাজা      ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ৯৪২টি আফটারশক      গ্রামে লোডশেডিংয়ের খড়গ      বেড়েই চলেছে ঋণের বোঝা      ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী      কানাডার বিশ্বকাপ স্বপ্ন শেষ, কোয়ার্টার ফাইনালে মরক্কো      আনিস আলমগীর, সোমা, পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে এনসিপির উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১০:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. আল শাহাদাত জামান জিকোকে আহ্বায়ক, মো. আশানুর রহমানকে সদস্য সচিব এবং মো. আজিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও সদস্য সচিব রাহাত ইবনে শহীদ স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ছয় মাসের জন্য গঠিত এ কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি।

ঘোষিত কমিটিতে মো. লুৎফর রহমান বকশীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মো. আনারুল হক সরকার, দিলশাদ উর্মি, মো. ফারুকুল ইসলাম, মো. আব্বাস আলী, মো. আবদুর রাজ্জাক, মো. ফরিদুল ইসলাম মাসুদ, মো. মকবুল হোসেন এবং মো. রোকনুজ্জামান আকন্দকে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মো. আলমগীর হোসেন আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। মো. আনিসুর রহমান, মো. জাকিউল ইসলাম, মো. সুজন মিয়া, মো. রঞ্জু মিয়া, মো. রাজু মিয়া, মো. সুজন আহমেদ, মো. আসেক আলী, শেখ মো. আবদুল মতিন এবং মো. মোস্তফা মিয়াকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. শাকিল খান, মো. রবিউল ইসলাম, মো. সৌরভ মিয়া, মো. আশিক রানা, মো. কাউসার মিয়া, মো. অন্তর রহমান বাবু, মো. লোকমান হাবিব, মো. রাজু মিয়া এবং মো. আইয়ুব আলীকে।

মো. বেলাল হোসেন বিপুলকে জুলাই অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা কমিটির সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এ ছাড়া কমিটিতে ৪০ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— সাজু মিয়া, মো. শামীম মিয়া, মো. লাভলু মিয়া, মো. লেছু মিয়া, মো. জহির উদ্দিন, মো. হারুন মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. জহুরুল হক, মো. বাবলু মিয়া, মো. সাকিব মিয়া, মো. অনিক মিয়া, মো. রুবেল মিয়া, মো. মাহবুবুর রহমান, জাহিদুল ইসলাম, মো. দুলু মিয়া, মো. মিলন মিয়া, তাপস প্রামাণিক রবিন, মো. হৃদয় মিয়া, মো. আল শামস, মো. মাসুদ রানা, মো. মোফাজ্জল হোসেন, মো. আব্দুল মতিন, মো. সাইফুল ইসলাম, মো. আতোয়ার মিয়া, মো. জামিল মিয়া, মো. বেলুন মিয়া, মো. আক্তার মিয়া, মো. আবুল হোসেন, মোর্শেদা বেগম, সেকেন্দার আহমেদ শামীম, মো. জসিম মিয়া, মো. শামসুল হক, মো. রায়হান বাদশা, মো. লাইলী বেগম, মো. চান মিয়া, মো. নূর হোসেন এবং মো. পেরিস মিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে উপজেলা পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা এবং একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২০ জুন) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সমন্বয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close