বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
সোনারগাঁয়ে বোর্ড মিলের গুদামে ভয়াবহ আগুন
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের বল্লভেরকান্দা এলাকায় একটি বোর্ড মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদামের মালিক।

রোববার (৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জ্যোতি বসুর বাড়ির গেটসংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থিত তালহা বোর্ড মিলের গুদামে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা বোর্ড, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য মালামাল পুড়ে যায়।

গুদামের মালিক শাহ জালাল আশিকী জানান, আগুনে তার ব্যবসাপ্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহেদ আলম বলেন, “রাত ৪টা ১৫ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আধা ঘণ্টা সময় লাগে। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।”

তিনি আরও বলেন, “গুদামে প্লাস্টিক ও কাগজজাতীয় দাহ্য মালামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে।”

অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close