বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
মক্কা-মদিনা নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্টের অভিযোগ, গুরুদাসপুরে বিক্ষোভ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র মক্কা ও মদিনা শরিফ নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসল্লিরা। 

রোববার (৫ জুলাই) বেলা ১১টার দিকে গুরুদাসপুর থানার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্তের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অভিযুক্ত শিমুল কর্মকার (২৬) পৌর শহরের গুরুদাসপুর মহল্লার নবীন কর্মকারের ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে শিমুল কর্মকার নামে একটি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরিফ ও মক্কা শরিফের ছবি বিকৃত করে কয়েকটি পোস্ট দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে রোববার সকালে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয় এবং পরে থানার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী আবদুল মালেক বলেন, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. ইমন রহমান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

অন্যদিকে, প্রতিবেশী শুম্ভু হাওলাদার বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। তিনি অভিযোগে উল্লিখিত ফেসবুক পোস্টের নিন্দা জানিয়ে বলেন, কোনো ব্যক্তির কর্মকাণ্ডের দায় কোনো সম্প্রদায়ের ওপর বর্তায় না।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঞ্জুরুল আলম বলেন, বিক্ষুব্ধ জনতা যাতে অভিযুক্তের বাড়িতে হামলা চালাতে না পারে, সে জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত বা তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট দেওয়া অত্যন্ত দুঃখজনক। আইন অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close