রোববার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম: পুলিশের ৬ ডিআইজিকে বদলি, নতুন দায়িত্বে পদায়ন      জনগণের ভালোবাসার ওপরই নির্ভর করতে চাই: প্রধানমন্ত্রী      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১      ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন      সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা      প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার      তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত      
দেশজুড়ে
জুলাই নিয়ে কটাক্ষ, ইবি থানায় এনসিপি নেতার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:২৭ পিএম

সম্প্রতি জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভ অবমাননা, বিপ্লব সম্পর্কে অবমাননাকর বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওর বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি অভিযোগ দায়ের করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস এম সুইট।

রোববার (৫ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এ আবেদন তিনি।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ১ হাজার ৪০০-এর অধিক শহীদ এবং ৩০ হাজারেরও বেশি আহত বিপ্লবী মানুষের আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই বিপ্লব, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আবেদনে অভিযোগ করা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই বিপ্লবের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

এছাড়া অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে জুলাই বিপ্লবকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন এবং রাষ্ট্র ও জুলাই বিপ্লব সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

অভিনেত্রী মাহিয়া মাহীর বিরুদ্ধেও অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্টদের কটাক্ষ করে অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এ ছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সাংবাদিক সোমা ইসলাম এবং মোমিন মেহেদীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডও জুলাই বিপ্লবের চেতনাকে ক্ষুণ্ন করেছে বলে আবেদনে দাবি করা হয়েছে।

আবেদনে উল্লেখিত সব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

অভিযোগ প্রদানের পর এসএম সুইট বলেন, ‘জুলাই বিপ্লব হাজারো শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত একটি ঐতিহাসিক অধ্যায়। এই বিপ্লব, এর শহীদদের স্মৃতি কিংবা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে অবমাননাকর বক্তব্য বা কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মুঠোফোনে জানতে চাইলে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘আমি কুষ্টিয়া শহরে অবস্থান করছি। থানার দ্বিতীয় অফিসারকে অভিযোগপত্র দিয়ে গেছেন বলে অবগত হয়েছি, থানায় এসে বিষয়টা দেখছি।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close