শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির কাছে ‘নতুন তথ্য নেই’      ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      
বিনোদন
ব্রাজিলের বিদায়ে স্টেডিয়ামেই মেহজাবীনের উচ্ছ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর স্টেডিয়াম থেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীন চৌধুরী। ম্যাচ চলাকালীন ও শেষ বাঁশি বাজার পর তার একাধিক পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ব্রাজিল-নরওয়ে ম্যাচ উপভোগ করেন মেহজাবীন। ম্যাচে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

খেলা শুরুর আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টেডিয়াম থেকে তোলা কয়েকটি ছবি শেয়ার করে মেহজাবীন লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’

স্টেডিয়ামে লাল টপস ও সবুজ স্কার্টে দেখা যায় তাকে। হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকাও। ম্যাচ চলাকালে ভক্তদের সঙ্গে মজার ছলে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’ পোস্টটি প্রকাশের পরই মন্তব্যের ঘরে শুরু হয় ফুটবলপ্রেমীদের হাস্যরসপূর্ণ প্রতিক্রিয়া।

ম্যাচ শেষে নিজের আনন্দ আর গোপন করেননি অভিনেত্রী। দুই হাত উঁচিয়ে উদযাপনের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’ ভিডিওটির পেছনে স্টেডিয়ামের বড় পর্দায় দেখা যাচ্ছিল নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্য।

মেহজাবীনের এসব পোস্ট অল্প সময়েই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর্জেন্টিনা সমর্থকদের অনেকেই তার উচ্ছ্বাসে যোগ দেন। অন্যদিকে, ব্রাজিল সমর্থকদের একটি অংশ সমালোচনাও করেন। তবে অনেকের মতে, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের দীর্ঘদিনের ফুটবলীয় খুনসুটি ও ট্রল সংস্কৃতিরই এটি একটি স্বাভাবিক বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেয় ব্রাজিল। অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   বিদায়   মেহজাবীন   উচ্ছ্বাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close