বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
বান্দরবানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘উন্নত পল্লী-সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস।

সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বান্দরবান পার্বত্য জেলা এর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। 

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু।
 
এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, সমাজসেবা বিভাগের উপ পরিচালক মিলটন মুহুরী।
  
এ ছড়াও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বান্দরবান জেলা কার্যালয়ের উপপরিচালক অহিদুজ্জামান ভূঞা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পুলুমা মারমাসহ বিভিন্ন সরকারী প্রতিষ্টানের উর্ধতন কর্মকর্তা, উদ্যোক্তা, উপকারভোগী,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হচ্ছে আর পল্লী উন্নয়ন বোর্ড এর বিভিন্ন সহায়তা নিয়ে অনেক দরিদ্র পরিবার আজ স্বচ্ছলতার সাথে তাদের সংসার পরিচালনা করছে। 

সভা শেষে ৫ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন, ২ টি প্রাথমিক সমবায় সমিতি ও বীর মুক্তিযোদ্ধা ও পোষ্যদের মধ্যে ঋণ এর চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close