বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গুরুদাসপুরে যুবক গ্রেপ্তার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলাম ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে নাটোরের গুরুদাসপুরের শিমুল কর্মকার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৬ জুলাই) দিবাগত রাতে নাটোর কোর্ট চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেপ্তার শিমুল কর্মকার গুরুদাসপুর পৌরসভার মহল্লার বাসিন্দা নবীন কর্মকারের ছেলে। 

স্থানীয় মন্দির কমিটির ভাষ্য, তার বড় ভাই পলাশ কর্মকার ইসকনের সক্রিয় সদস্য। তবে শিমুল পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার (৪ জুলাই) রাতে ‘Shi Mul’ নামের একটি ফেসবুক আইডি থেকে পবিত্র মক্কা ও মদিনার ছবি বিকৃত করে আপত্তিকর পোস্ট দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে রোববার সকাল থেকেই গুরুদাসপুরে বিক্ষোভ শুরু হয়। অভিযুক্তকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রাতে ‘তৌহীদি জনতা’র ব্যানারে একটি মশাল মিছিলও অনুষ্ঠিত হয়।

বিকালে বিক্ষোভকারীদের একটি অংশ অভিযুক্তের বাড়ির দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি মামলা করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে থানায় যান নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। তিনি উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানান এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এদিকে রোববার রাতে গুরুদাসপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ বিগ্রহ কেন্দ্রীয় মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে অভিযুক্ত শিমুল কর্মকারকে সমাজচ্যুত করার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার কুণ্ডু বলেন, গুরুদাসপুরে দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রীতির পরিবেশ রয়েছে। অভিযুক্তের কর্মকাণ্ডকে তারা সমর্থন করেন না এবং ঘটনার সুষ্ঠু বিচার চান। একই সঙ্গে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

এ বিষয়ে মাওলানা জামীল আহমাদ বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close