বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
১৪২ রানের জবাবে ১১৬, লজ্জার হার বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একমাত্র টেস্টে উড়িয়ে দেওয়ার পর এবার ওয়ানডের প্রথম ম্যাচেও টাইগারদের লজ্জায় ফেলল জিম্বাবুয়ে। ১৪২ রান তাড়া করতে নেমে হারের লজ্জা পেল মেহেদী হাসান মিরাজের দল।

সোমবার (৬ জুলাই) হারারেতে বাংলাদেশকে ২৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে নেমে নাহিদ রানার তোপে কেবল ১৪১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৩৩ দশমিক ১ ওভারে ১১৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

রান তাড়ায় দলীয় ১৭ রানে প্রথম ৩ উইকেট হারায় বাংলাদেশ। বাজে শুরুর পর তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহানের ৪৯ রানের জুটিতে আবারও চালকের আসনে বসে টাইগাররা। পরপর দুই ওভারে হৃদয় এবং মোসাদেক হোসেনকে ফিরিয়ে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরান।
 
জিম্বাবুয়ের পেসারদের বোলিং নৈপুণ্যে ৪২ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় সর্বোচ্চ ৩১ রান করেন সোহান।
 
জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা এবং ব্রাড ইভান্স। দুটি করে উইকেট পেয়েছেন নিয়ামহুরি এবং মুজারাবানি।
 
এর পূর্বে, ব্যাটিংয়ে নেমে নাহিদ রানার তোপে ৭০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। সেখান থেকে তাদেরকে টেনে তোলেন এনগারাভা এবং নিয়ামহুরি। নবম উইকেটে দুজন মিলে ৬৩ রানের জুটি গড়েন। তাতে ১৪১ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ৯ নম্বরে নেমে ম্যাচের সর্বোচ্চ ৩৩ রান করেন নিয়ামহুরি।
 
২১ রানে ৬ উইকেট নিয়েছেন নাহিদ রানা। ওয়ানডেতে দেশের জার্সিতে এটি বাংলাদেশের যেকোনো বোলারের সর্বোচ্চ বোলিং ফিগার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রান   লজ্জার হার   বাংলাদেশ   জিম্বাবুয়ে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close