সোমবার, ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম: ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি      মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার রায় যে কোনো দিন      তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী      চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী      তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী      
দেশজুড়ে
বান্দরবানে নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাংগু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অতিবৃষ্টিতে বান্দরবান জেলা সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়ে পড়েছে।

টানা বৃষ্টি ও অতিবর্ষণের ফলে জেলার সাংগু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর পানি উপচে অনেক স্থানে লোকালয়ে প্রবেশ করেছে।

অতিবৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবান জেলা সদরের নদীতীরবর্তী ঘরবাড়িসহ আর্মিপাড়া, ইসলামপুর, শেরে বাংলা নগর ও আশপাশের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে উঠছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত থেকে বিভিন্ন এলাকার বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন ধরনের শুকনো খাবার ও অন্যান্য সহযোগিতা অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী (গত রাত সাড়ে ১০টা) বান্দরবানের সাংগু নদীর পানি ১৪.৮৮৯ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৯টা পর্যন্ত) বান্দরবানে ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাত।

বান্দরবান সরকারি শহর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ইসলামপুরের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, বান্দরবানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে অতিবর্ষণের ফলে সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে ঘরবাড়ি ডুবে গেছে। খাবার পানির সংকট থাকায় তারা প্রচুর কষ্টে রয়েছেন।

আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া জরিনা বেগম জানান, তাদের দুর্ভোগের শেষ নেই। বৃষ্টিতে ঘরবাড়ি ভেঙে গেছে। আবার ঘরে পানি ঢুকে অনেক মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বান্দরবানে দুর্যোগ মোকাবেলায় সাতটি উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জানান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসন কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনও সচেষ্ট রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বন্যা   বান্দরবান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close