রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
দুমকিতে নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:৫৫ পিএম
হাফেজ মাওলানা আতাউল্লাহ। ছবি : প্রতিনিধি

হাফেজ মাওলানা আতাউল্লাহ। ছবি : প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলায় ফজরের নামাজের সেজদায় গিয়ে মৃত্যুবরণ করেছেন হাফেজ মাওলানা আতাউল্লাহ নামে এক ইমাম।

সোমবার (১৭ আগস্ট) ফজরের নামাজ পড়ার সময় পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম হাফেজ মাওলানা আতাউল্লাহ দুমকি উপজেলার দক্ষিণ শ্রীরামপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মরহুম মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে এবং মাওলানা আব্দুল করিমের নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ মাওলানা আতাউল্লাহ ওই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিদিনের মতো সোমবার ভোরেও তিনি ফজরের নামাজের আগে সুন্নত নামাজ আদায় করতে দাঁড়ান। নামাজের একপর্যায়ে সেজদায় যাওয়ার পর তিনি আর মাথা তোলেননি। পরে মুসল্লিরা তাকে সেখানেই মৃত অবস্থায় দেখতে পান।

মরহুম হাফেজ মাওলানা আতাউল্লাহর চাচা মাওলানা সাখাওয়াত উল্লাহ বলেন, ‘আতাউল্লাহ তার বাবার একমাত্র ছেলে ছিলেন। তার দুটি ছোট সন্তান রয়েছে। বড় ছেলের বয়স আড়াই বছর এবং মেয়ের বয়স ৮ মাস। পরিবারের জন্য তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং তিনি এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এত অল্প বয়সে এভাবে চলে যাওয়ায় পরিবারের সবাই ভেঙে পড়েছে।’

উল্লেখ্য, সোমবার জোহরের নামাজের পর পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দুমকি   নামাজরত   ইমামের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close