রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আদালত পাড়ায় মরহুম আব্দুল খালেকের বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজ শিক্ষার্থীরা।

সোমবার (১৭ আগস্ট ) দুপুরে উপজেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে সচেতন ছাত্র সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসমামুল হক ভূইয়া। বক্তব্য দেন— নূরে আলম সিয়াম, মো. তামিম, হাসান, মো. রাকিব প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি দেওয়া হয়। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুরশেদুল ইসলাম বলেন, ‘মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, ‘এ ধরনের ঘটনা কাম্য নয়, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, শুক্রবার (১৪ আগস্ট) নবীনগর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীর দুই ছাত্রের মাঝে সিটে বসাকে কেন্দ্র করে তর্ক বিতর্কের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় তিনজন গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় আহত নাফিস উল হক ভূইয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কিশোর গ্যাং   হামলা   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close