রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:৫৪ পিএম
ঈশ্বরগঞ্জ পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিফাত জাহান

ঈশ্বরগঞ্জ পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিফাত জাহান

শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণার অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিফাত জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। 

এর আগে, রোববার (১৬ আগস্ট) বিকেলে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরহোসেনপুর শিমুলতলী এলাকায় নিজ বাসায় এলাকার মানুষের মধ্যে খাবার বিতরণের আয়োজন করেন রিফাত জাহান।

অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ দলটির পক্ষে জননিরাপত্তা বিপন্ন করা এবং সরকারের ওপর প্রভাব বিস্তার করতে জনসাধারণকে বেআইনিভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তিনি ওই কর্মসূচির বিভিন্ন ছবি ও ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ওরা ভেবেছিল, তোমাকে (বঙ্গবন্ধুকে) হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ওরা বুঝতে পারেনি, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’

একই পোস্টে তিনি আরও লেখেন, ‘আজকের এই আয়োজন তোমার জন্য। আল্লাহপাক আপনাকে ও আপনার পরিবারকে যেন বেহেশত নসিব করেন। আমাদের মাঝে তোমার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। তিনি যেন দেশটাকে আবার নতুন করে স্বাধীন করতে পারেন এবং রাজাকারমুক্ত করতে পারেন।’

স্থানীয়ভাবে পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে বলে জানা গেছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কার্যক্রম প্রচারের অভিযোগে ঈশ্বরগঞ্জ পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close