সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:১৮ পিএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৭:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘির পাড় মজনু মার্কেট এলাকায় মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৬ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান ভুলু থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রাখার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, মসজিদের সামনের অংশের একটি বড় জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে এবং নির্মাণকাজ চলমান রয়েছে।

জানা যায়, আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান ভুলু মাতৃসূত্রে পাওয়া একটি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। পরবর্তী তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নিজস্ব অর্থায়নে ওই জায়গায় একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণের পর থেকে সেখানে নিয়মিত মুসল্লিরা নামাজ আদায় করে আসছেন।

সম্প্রতি মিজানুর রহমান ভুলু প্রবাসে অবস্থানকালে পাতরাইল দিঘিরপাড় গ্রামের শাহাদাত মুন্সী মসজিদের সামনের অংশে এবং পাশে আরও দুটি দোকানঘর নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে মসজিদের দোতলার কিছু অংশ ভেঙে দোকানঘর সম্প্রসারণেরও চেষ্টা করা হয়।

স্থানীয়দের দাবি, দোকান থেকে প্রাপ্ত ভাড়ার একটি বড় অংশ মসজিদ ফান্ডে জমা দেওয়া হবে। বিষয়টি জানতে পেরে মিজানুর রহমান ভুলু দোকান নির্মাণে বাধা দিলে শাহাদাত মুন্সী ওই জমি নিজের বলে দাবি করেন। এ সময় তাকে হেনস্তা ও হামলার চেষ্টা করা হয়েছে।

স্থানীয় আ. ছালাম ব্যাপারী বলেন, ‘মসজিদটি মূলত মিজানুর রহমান ভুলু নির্মাণ করেছেন। আমরা জানতাম জায়গাটিও তার। এখন হঠাৎ শাহাদাত মুন্সী জায়গাটি দখল করে দোকান নির্মাণ করছেন। এর বাইরে অন্য কোনো ঘটনা আমার জানা নেই।’

ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান ভুলু বলেন, ‘আমি দীর্ঘদিন প্রবাসে থাকলেও মসজিদটি নির্মাণের জন্য প্রচুর অর্থ দিয়েছি। কিন্তু আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিকারের জন্য আমি থানায় অভিযোগ করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে শাহাদাত মুন্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মসজিদ   দখল   অভিযোগ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close