মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
রাজধানী
ডিএসসিসির প্রশাসকের সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৪৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন ও টার্মিনাল এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযান তদারকি করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এ অভিযান চালানো হয়।

আবদুস সালাম সায়েদাবাদ টার্মিনালের সার্বিক পরিবেশ, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল, অবৈধ দখল ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। 

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের টার্মিনালকে অবৈধ দখলমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে ডিএসসিসির প্রশাসক জানান, টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানে ২ টি করে ৪ টি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাস কাউন্টারগুলো সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে স্থাপন করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তারা টার্মিনালের  নির্ধারিত স্থান ব্যবস্থাপনায় ফিরে আসবেন।

তিনি বলেন, ‘সায়েদাবাদকে শুধু সিটি টার্মিনাল হিসেবে রাখা হবে এবং আন্তজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। পাশাপাশি গুলিস্তান থেকেও টার্মিনাল সরিয়ে কেরানিগঞ্জে নেওয়া হবে। আগামী ৩-৪ মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করছি।’

এছাড়াও দুপুরে ডিএসসিসির আওতাধীন ৭ নম্বর ওয়ার্ডে মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মানিকনগর বিশ্বরোড হতে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত সড়কের  ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ সড়কের কারণে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে সড়কটি সংস্কারের মাধ্যমে তাদের দীর্ঘদিনের নাগরিক অধিকার বাস্তবায়ন করা হচ্ছে।’

আবদুস সালাম বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মানিকনগরের ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। গুণগত মান বজায় রেখে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে নগরবাসীর জন্য সড়কটি উন্মুক্ত করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিএসসিসি   প্রশাসক   সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন   উচ্ছেদ অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close