বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● একদিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      
শিক্ষা
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৭:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বন্যা পরিস্থিতির কারণে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

আজ শনিবার (১১ জুলাই) বিকালে ঢাকার তেজগাঁওয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে বন্যায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং দলীয় সব সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘এরই মধ্যে ত্রাণ বাবদ দুই কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে।’

মাহদী আমিন আরও বলেন, ‘উদ্ধার কার্যক্রমে বিজিবি, সেনাবাহিনী ও কোস্টগার্ডসহ সরকারি বিভিন্ন বাহিনীকে নিয়োজিত রাখা হয়েছে। একই সঙ্গে এক হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।’

তিনি জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে ওষুধ ও স্যানিটেশনসহ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে।

 মাহদী আমিন আরও বলেন, ‘সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম শিক্ষা বোর্ড   এইচএসসি পরীক্ষা স্থগিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close