শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বিএনপির হাতে শুরু বিএনপিতেই বিলুপ্তি      লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম : প্রধানমন্ত্রী      হাম ও ডেঙ্গুতে একদিনে ১৩ জনের মৃত্যু      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২      বিরোধী দলের আপত্তিতেও র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস      হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু      ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট      
শিক্ষা
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৯:২৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ উপলক্ষে দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন। সেখানে বৃত্তি পরীক্ষার ফল ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থী ও অভিভাবকরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এর আগে গত বৃহস্পতিবার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা থাকলেও তা স্থগিত করা হয়। নির্ধারিত সময়ের আগেই একজন কর্মকর্তা অনুমোদন ছাড়াই ফলাফলের একটি অংশ ওয়েবসাইটে আপলোড করে দেন, যার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

এ ঘটনার পর তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাকে গত শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আজ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক বৃত্তি পরীক্ষা   ফল প্রকাশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close