সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার নিবন্ধন শুরু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৬:০৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে দেশব্যাপী শুরু হচ্ছে ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’। বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ অঙ্গীকারের অংশ হিসেবে এ আয়োজন বাস্তবায়ন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত ১২ জুলাই থেকে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। একইভাবে বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেওয়া শিক্ষক প্রতিনিধিদের নিবন্ধনও ৯ জুলাই থেকে শুরু হয়েছে এবং তা ৩০ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবে।

আগামী ১ থেকে ৬ আগস্টের মধ্যে প্রতিযোগিতার ফিক্সচার প্রস্তুত করা হবে। এরপর ৭ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় ও চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীর সময়সূচি পরে জানানো হবে।

সাংস্কৃতিক প্রতিযোগিতার একক ইভেন্টে থাকবে দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্রসংগীত, আধুনিক গান, লোকগীতি, আবৃত্তি, অভিনয়, নৃত্য ও উপস্থিত বক্তৃতা। দলীয় ইভেন্টে থাকবে গণসংগীত, সৃজনশীল দলীয় নৃত্য এবং বিতর্ক।

এদিকে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে বিজয়ীদের নিয়ে আগামী ২৩ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিভাগীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অ্যাথলেটিক্সে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ৫০০০ মিটার দৌড়, রিলে, হার্ডলস, শটপুট, ডিসকাস, জ্যাভলিন, হাই জাম্প, ট্রিপল জাম্প, হ্যামার থ্রো ও পোলভল্টসহ বিভিন্ন ইভেন্ট থাকবে। এছাড়া দাবা, সাঁতার, বাস্কেটবল, ক্রিকেট, ক্যারাম, হ্যান্ডবল, হকি, ব্যাডমিন্টন, কারাতে, ফুটবল, টেবিল টেনিস ও ভলিবলসহ বিভিন্ন দলীয় খেলাও অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রতিযোগিতা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিশ্ববিদ্যালয়   আন্তঃকলেজ সাংস্কৃতিক   বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close