শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
শিক্ষা
পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পতদ্যাগ দাবি পরীক্ষার্থীদের, বৈঠকে কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশজুড়ে বন্যা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ বিভিন্ন জেলায় আন্দোলন করছে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে প্রথমে অনলাইনে ও পরে সশরীরে বৈঠকে বসছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘সব শিক্ষা বোর্ডের কর্মকর্তার সঙ্গে অনলাইনে বৈঠক হয়েছে। এখন সশরীরে বৈঠক করা হবে।’

তিনি আরও বলেন, ‘মাঠপর্যায় থেকে যে তথ্য পাওয়া গেছে, তাতে পরীক্ষা স্থগিতের মতো পরিস্থিতির তথ্য মেলেনি। তবে অফলাইন বৈঠকে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিকাল ৪টার মধ্যে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া সব বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে—এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

তবে কিছুক্ষণ পর সেটি প্রত্যাহার করা হয়। পরে সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া হবে জানিয়ে আগেরটি প্রচার না করার অনুরোধ জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বন্যা পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।’

এদিকে সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

এর পূর্বে, সকাল ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি পরীক্ষা   পরীক্ষা স্থগিত   শিক্ষা বোর্ড   বন্যা পরিস্থিতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close