সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
শিরোনাম: দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার পুলিশের বাধায় বাতিল      মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে তলব দুদকের      সাগর-রুনি হত্যায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন মিলেছে’ : চিফ প্রসিকিউটর      ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মাইলফলক হবে লালদিয়া টার্মিনাল : অর্থমন্ত্রী      হামের উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ফ্যাসিবাদ ফিরে আসার সব পথ চিরতরে বন্ধ করা হবে: রাষ্ট্রপতি      
আন্তর্জাতিক
নেতানিয়াহুকে গ্রেপ্তারে আইনি সীমাবদ্ধতা রয়েছে : মামদানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৩৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

​ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করলেও তা বাস্তবায়নের স্বাধীন আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটি প্রশাসনের নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। 

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানান।

​ভিডিও বার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে আখ্যায়িত করেন মামদানি।

​তিনি বলেন, “বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সিটির পক্ষে সম্ভব কিনা তা প্রযোজ্য আইনের অধীন তা সব দিক থেকে পর্যালোচনা করে দেখেছে তার প্রশাসন। তবে পর্যালোচনায় দেখা গেছে, এই ধরনের পরোয়ানা বাস্তবায়নের এখতিয়ার কেবল মার্কিন কেন্দ্রীয় বা ফেডারেল সরকারের হাতেই রয়েছে।’’

আইনি সীমাবদ্ধতার কথা বললেও ক্ষোভ প্রকাশ করে মামদানি বলেন, “আমি সমানভাবে একটি বিষয় পরিষ্কার করতে চাই- বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা মুক্তভাবে ঘুরে বেড়ানো অন্য কোনও যুদ্ধাপরাধীকে নিউইয়র্ক সিটিতে কোনো স্বাগত জানানো হবে না।’’

​এর আগে মামদানি জানান তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়টি বিবেচনা করছেন। তার সেই মন্তব্যের জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে সফরকালে ইসরায়েলি নেতাকে গ্রেপ্তার করা হবে না। ট্রাম্পের ওই বক্তব্যের পরেই মামদ্যানির এই সর্বশেষ ঘোষণা এলো।

​উল্লেখ্য, গাজায় ইসরাইলের গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নেতানিয়াহু   মামদানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close