রোববার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯      ● বিক্ষোভ থেকে আটক অভিনেতা ইমরান খান      ● আবুধাবি টেস্ট : স্বস্তিতে দিন শেষ আফগানিস্তানের      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার : হুমায়ুন কবির      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও চারজনের, হাসপাতালে নতুন ভর্তি ১৬৩১      ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      
স্বাস্থ্য
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা
সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৩০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ অংশ নেওয়া কিশোর-কিশোরী ক্রীড়াবিদদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে গত ২০ জুলাই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুষ্টিবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় দি কিউব ইনস্টিটিউট এ সেমিনারের আয়োজন করে।

জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর ফাইনাল পর্বে উত্তীর্ণ ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৫৫০ জন কিশোর-কিশোরী ক্রীড়াবিদ অংশ নেয়। সেমিনারে শিশুদের শারীরিক বিকাশ, মানসিক সুস্থতা এবং ক্রীড়া দক্ষতা বাড়াতে সুষম খাদ্যাভ্যাসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কমিয়ে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা।

সেমিনারে পুষ্টিবিদ ও পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ইসরাত জাহান বলেন, কিশোর ক্রীড়াবিদদের শক্তি ও পুষ্টির চাহিদা তুলনামূলক বেশি। তাই তিনি তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত ফল, শাকসবজি এবং ডিম, মাছ ও মুরগির মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দেন।

একই সঙ্গে নিয়মিত দুধ পান করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুধে থাকা ক্যালসিয়াম ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান হাড় ও পেশি শক্তিশালী রাখতে এবং শরীরে প্রয়োজনীয় শক্তি জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের নিউট্রিশন পার্টনার হিসেবে আরলা ডানো শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত দুধ পানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে। এ বিষয়ে আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান আনোয়ারুল আমিন বলেন, “বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ এ সময়ে সঠিক পুষ্টি ও নিয়মিত দুধ পান শিশুদের শরীরকে শক্তিশালী করে, তাদের কর্মশক্তি ধরে রাখতে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে। তরুণ ক্রীড়াবিদদের আরও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করতে ‘ডানো ডেইলি পুষ্টি’ নিয়ে এই উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত।”

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি অংশগ্রহণকারীদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, “খেলাধুলা ও জীবনে নিজের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছাতে হলে শরীরের সঠিক যত্ন নিতে হবে। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী আমাদের তরুণ ক্রীড়াবিদদের জাঙ্ক ফুড এড়িয়ে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া উচিত। স্কুল কিংবা অনুশীলন শেষে একটি ডিম, একটি কলা বা এক গ্লাস দুধও তাদের সুস্বাস্থ্যে বড় ভূমিকা রাখতে পারে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারলে খেলাধুলার মাধ্যমে আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা সম্ভব। তাদের হাত ধরেই বাংলাদেশের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে।”

সেমিনারের শেষ পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার বিষয়ে তাদের ব্যবহারিক পরামর্শ দেওয়া হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close