সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
নামাজে এসে মসজিদেই মৃত্যু, বিনা পারিশ্রমিকে দিতেন আযান
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার জিতাশ্বরী দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা হুসেন আলী (৭২) নামাজ আদায়ের জন্য মসজিদে এসে মৃত্যুবরণ করেছেন। 

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জিতাশ্বরী বাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হুসেন আলী অজু করে মসজিদে প্রবেশের এক থেকে দুই মিনিটের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক সহায়তার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় জিতাশ্বরী দক্ষিণ পাড়া আল-মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় জামে মসজিদের ইমাম জানান, বয়সের ভার সত্ত্বেও হুসেন আলীর দ্বীনের প্রতি ছিল গভীর অনুরাগ। প্রায় চার বছর ধরে তিনি পবিত্র কোরআন শিক্ষা করছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কোরআনের ছয় পারা দেখে সাবলীলভাবে তিলাওয়াত করতে পারতেন।

স্থানীয়রা জানান, হুসেন আলী দীর্ঘদিন তাবলিগ জামাতের দ্বীনি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ৪০ দিনের চিল্লাসহ বিভিন্ন দ্বীনি কর্মসূচিতে অংশ নিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন এলাকার একটি মসজিদে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আযান দিয়েছেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি কখনো কোনো হাদিয়া বা পারিশ্রমিক গ্রহণ করেননি।

এলাকাবাসীর ভাষ্য, হুসেন আলী ছিলেন একজন সাদাসিধে, বিনয়ী ও দ্বীনপ্রাণ মানুষ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই বলেন, নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে তার মৃত্যুকে তারা সৌভাগ্যজনক পরিণতি হিসেবে দেখছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close