বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী      নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী      প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা      জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই : জাহেদ উর রহমান      চাপে সাধারণ মানুষ, নিরুপায় সরকার      
রাজধানী
তেজগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী মিন্টু শেখ গ্রেপ্তার
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৪:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও থেকে ২৯ মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বুধবার (২২ জুলাই) বিকালে কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ জানায়, মো. মিন্টু শেখ কারওয়ান বাজার এলাকায় অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ আরও জানায়, মিন্টু শেখ দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চুরি ও মাদক ব্যবসায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

মিন্টু শেখের পিসিপিআর যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় দস্যুতা, গুরুতর আঘাত, ভয়ভীতি প্রদর্শন ও খুনের চেষ্টা সংক্রান্ত ৪টি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা ও অস্ত্র আইনে ১টি মামলা রয়েছে। এছাড়া ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সরকারি কাজে বাধা ও খুনের চেষ্টা সংক্রান্ত ১টি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা ও অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।

এছাড়াও গাজিপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় ৩টি, ঢাকা রেলওয়ে থানায় ১টি, চট্টগ্রাম রেলওয়ে থানায় ১টি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জামালপুরে ১টি মামলাসহ তার বিরুদ্ধে মোট ২৯টি মামলা রয়েছে।

র‌্যাব-২’-এর উপ-পরিচালক মেজর এম. মুবীন রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তেজগাঁও   শীর্ষ সন্ত্রাসী   মিন্টু শেখ গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close