সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ● রিয়াদে নতুন করে ভয়ঙ্কর বিস্ফোরণ      ● জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী      ● রিয়াদে হামলায় নিহত দুই বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু      ● হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু      
দেশজুড়ে
কাপাসিয়ায় আগুনে ব্যবসায়ীর সাড়ে সাত লাখ টাকাসহ মালামাল পুড়ে ছাই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ফল ব্যবসায়ী লাল মিয়া লালুর বসতবাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ ৭ লাখ ৫৫ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে। 

বুধবার (২২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার খোদাদিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, ফল ব্যবসায়ী লালুর বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ধোঁয়া দেখে দ্রুত আশপাশের লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাড়ির তিনটি কক্ষের ভেতর থাকা নগদ টাকা, আসবাবপত্র, মূল্যবান মালামাল পুড়ে যায়। ঘরে রাখা ফল ব্যবসায়ের নগদ ৭ লাখ ৫৫ হাজার টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ধারণা করা হয়েছে, নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ ঘরের আসবাবপত্র পুড়ে যাওয়ায় লাল মিয়ার পরিবার এখন নিঃস্ব। রাত থেকে তারা বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দিন পার করছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   আগুন   ব্যবসায়ী   মালামাল পুড়ে ছাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close