মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
রাজনীতি
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভে দোয়া চাইলেন হেফাজত আমির
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৩৪ পিএম
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও শাহ মুহিববুল্লাহ বাবুনগরী

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও শাহ মুহিববুল্লাহ বাবুনগরী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর দরবারে দোয়া করার অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার মসজিদে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অনুরোধ জানান।

মাহফিলে মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 

মাহফিলে শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ‘ধর্মমন্ত্রী একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত। আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।’

এর আগে, বাদ যোহর দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।  পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ। 

জামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী। জামিয়া আরাবিয়া জিরিতে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। 

এছাড়া, জামিয়া ইউনুছিয়ায় দোয়া পরিচালনা করেন জমিয়ার মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ ও কুমিল্লা আশরফুল উলুম মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন মুফতি শামসুল ইসলাম জিলানী।

অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উল্লেখ করে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও সমগ্র দেশবাসীকে ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ধর্মমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার তার বাম নিতম্বে অস্ত্রোপচারের কথা রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধর্মমন্ত্রীরআরোগ্য লাভm দোয়া চাওয়া   হেফাজত আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close