বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের প্রাণহানি      বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া      চলতি বছর স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: মীর শাহে আলম      বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি      ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাবনা      শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত তিন      এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু পাঁচজনের      
দেশজুড়ে
সৈয়দপুরে জেন্ডার সমতা অর্জনে পরামর্শ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জেন্ডার সমতা অর্জনে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সৈয়দপুর উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেণ্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং প্রকল্পের অধীনে জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মানের কারিগরী সহযোগিতায়, কানাডিয়ান হাই কমিশন, সুইজারল্যান্ড দুতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এ সভার আয়োজন করে ডেমক্রেসিওয়াচের উপজেলা নাগরিক প্লাটফর্ম।

সভায় প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকমিলা। 

উপজেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক মো. শফিকুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহাজাদী, সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, সাংবাদিক এমআর আলম ঝন্টু, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনি রানা, সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহাগী আক্তার, সৈয়দপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুস সামাদ, সৈয়দপুর উপজেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক রওনক জাহান রিনু, সাংবাদিক কাজী জাহিদ ও তোফাজ্জল হোসেন লুতু।

সভার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন ডেমক্রেসিওয়াচের মনিটরিং ও ইভাল্যুয়েশন কো-অর্ডিনেটর মাহমুদ হাসান তালুকদার।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ ৩০ জন অংশ নেন সভায়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর উপজেলা   জেন্ডার সমতা   পরামর্শ সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close