শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শিরোনাম: টানা বৃষ্টিতে বাড়ল সবজির দাম      গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী      রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের দুজনের মৃত্যু      ফ্যাসিবাদমুক্ত বঙ্গভবন, পদত্যাগ করছেন চুপ্পু      যে খাবারে জীবন বাঁচে সেই খাবারেই মৃত্যু      মক্কায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ প্রবাসী বাংলাদেশি নিহত      শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির, উত্তাল পরিস্থিতি      
রাজনীতি
ধর্মমন্ত্রীর রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় দেশজুড়ে হেফাজতের বিশেষ দোয়া
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:২১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত রোগমুক্তি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে উলামায়ে কেরাম, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ধর্মমন্ত্রী আলহাজ শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত রোগমুক্তির জন্য এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। বর্তমানে ধর্মমন্ত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, “ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে শিগগিরই সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।”

ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় বৃহস্পতিবার বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায়ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ।

এ ছাড়া জামিয়া ওবায়দিয়া নাগপুর মাদরাসায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, জামিয়া আরবিয়া জিরিতে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এবং জামিয়া ইউনুছিয়ায় দোয়া পরিচালনা করেন জামিয়ার মুহতামিম মাওলানা মুফতি মোবারক উল্লাহ।

কুমিল্লা আশরাফুল উলুম মাদরাসায় দোয়া পরিচালনা করেন মুফতি শামসুল ইসলাম জিলানী।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা এবং সমগ্র দেশবাসীর প্রতি ধর্মমন্ত্রী আলহাজ শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদের আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

হেফাজতের দুই নেতা বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করব। আল্লাহ তাআলা তাওফিক দান করুন। আমিন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ধর্মমন্ত্রী   হেফাজত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close