মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
রাজনীতি
রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কনফারেন্সের বক্তৃতায় তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবগুলো পূরণ করবে বিএনপি সরকার। ইতোমধ্যেই গ্রামীণ মানুষের জীবনমানের উন্নয়নের জন্য সরকার ফ্যামিলি কার্ড, কৃষককার্ডসহ বিভিন্ন কার্ড সুবিধা দিচ্ছে।’’

ইরান-যুক্তরাষ্ট্র, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে উল্লেখ করে তিনি জানান, সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় চেষ্টা করছে। পাশাপাশি, নতুন সরকার হিসেবে বিএনপি অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে ঠিক করার চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, “গণতন্ত্র চর্চা এবং লালনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা জারি রাখতে চায় সরকার।’’

এছাড়া, আঞ্চলিক সহযোগিতা বজায় রাখার রাখার জন্য বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতি ইস্যু   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close