মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
আদিতমারীতে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:০৩ পিএম আপডেট: ২৪.০৭.২০২৬ ১০:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট আদিতমারী উপজেলায় পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজা বেগম এ কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে মেহেদি হাসান ও আলমগির হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মহসিন আলী, আল আমিন ইসলাম ও জিএম কাদের জিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায, আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীবের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করায় আজিজা বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর ৩৬ (৫)-এ প্রত্যেককে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন।

নাজমুস সাকিব সজীব বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামীদেরকে দুপুরেই বিধি মোতাবেক জেল হাজতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   মাদকসেবীকে কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close