মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
রাজধানী
মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটির মতিঝিলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ শুক্রবার (২৪ জুলাই) রাতে মতিঝিলের শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। 

তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহাত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।

সংবাদ পেয়ে ইতোমধ্যে পুলিশসহ বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, রাতে মেট্রোরেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনার পরপর পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। পরে ছাতার ভেতরে পেচানো অবস্থায় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি বোমা পাওয়া যায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মতিঝিল   পেট্রোল বোমা নিক্ষেপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close