মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       
দেশজুড়ে
শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়া গ্রামের ফজলে এলাহী রঞ্জন (৪০) ও তার স্ত্রী ছালেহা খাতুন (৩৮)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বামুনিয়া গ্রামের ওই ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ঘরের খাটের নিচে রাখা একাধিক পোটলা থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।’

আশিক ইকবাল আরও বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার দম্পতি নিজ এলাকা ছেড়ে বামুনিয়া গ্রামে ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসায় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শাজাহানপুর   গাঁজা   দম্পতি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close