বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে জাতীয় মানবাধিকার সমিতির শিক্ষা উপকরণ বিতরণ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৫৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে কুমিল্লার বুড়িচং পৌরসভার হরিপুর সুফিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিক্ষার্থীর মাঝে তিনটি খাতা, একটি কলম এবং একটি স্কেল বিতরণ করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির বুড়িচং উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির বুড়িচং উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আক্তার হোসেন নাঈম বলেন, ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা আমাদের জানাবেন। ইনশাআল্লাহ, আমরা সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব।’

বুড়িচং উপজেলা শাখার সদস্যসচিব আকরামুল হক লিটন বলেন, ‘আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ।’

এ সময় উপস্থিত ছিলেন তাজুল ইসলাম মাস্টার, রমিজ উদ্দিন মাস্টার, সংগঠনের আহ্বায়ক আজমির হোসেন, হরিপুর সুফিয়া এতিমখানা ও মাদ্রাসার সুপার জাকারিয়া খান সৌরভসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শিক্ষা উপকরণ বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close