শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম: প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর      রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত: নাহিদ      শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর      সাহাবুদ্দিনের পদত্যাগ নতুন অধ্যায়ে রাষ্ট্র      রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ      নতুন রাষ্ট্রপতি ৯০ দিনের মধ্যে নির্বাচন করবে সংসদ      কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?      
দেশজুড়ে
ফটিকছড়িতে চবি শিক্ষার্থীকে যৌন হেনস্তা, আটক ১
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩৪ এএম
ছবি: অভিযুক্ত মো. জসিম (৩৫)

ছবি: অভিযুক্ত মো. জসিম (৩৫)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে লোকাল বাসে যৌন হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন সহযাত্রীরা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. জসিম (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মাইঝপাড়া এলাকার নুরুল মেম্বারের বাড়ির বাসিন্দা। মামলার বাদী অতিথি চাকমা (ছদ্মনাম) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং খাগড়াছড়ি সদর উপজেলার নারানখাইয়া এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা হন ওই শিক্ষার্থী। বাসটি হাটহাজারী এলাকায় পৌঁছালে অভিযুক্ত জসিম তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে বাসের অন্যান্য যাত্রী ক্ষুব্ধ হয়ে তাকে বাস থেকে নামিয়ে দেন।

পরে বাসটি ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে পূর্বের ঘটনার জেরে অভিযুক্ত পুনরায় বাসে উঠে শিক্ষার্থীর জামা ও চুল ধরে টানাহেঁচড়া করেন। অভিযোগ রয়েছে, যৌন উদ্দেশ্যে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

শিক্ষার্থীর চিৎকারে বাসের যাত্রী, চালক ও সহকারী এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক জসিমকে তাদের হেফাজতে নেয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক মামুন বলেন, ‘একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে চলন্ত বাসে এ ধরনের যৌন হয়রানির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গণপরিবহনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  যৌন হেনস্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close