শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট      আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান      সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯      ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ      ভাইয়ের সম্পত্তিতে বোনের স্বত্ব নেই: হাইকোর্ট      আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নতুন দিগন্তে চট্টগ্রাম ওয়াসা      
দেশজুড়ে
‘আমরা জুলাই যোদ্ধা’ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘আমরা জুলাই যোদ্ধা’ মৌলভীবাজার জেলা শাখার ২৩ জনবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (২৪ জুলাই) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. মিরাজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কমিটিতে স্থানীয় সংসদ সদস্য এম নাসের রহমান, নাসির উদ্দিন আহমেদ মিটু, শওকুত ইসলাম শকু, মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনকে উপেদষ্টা করা হয়েছে।

কমিটিতে মো. শাহ জামাল ভূইয়াকে আহ্বায়ক ও ইমরান খানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন ইমন মিয়া, যুগ্ম আহবায়ক শফিক মিয়া ও কামরুল হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আফজল মিয়া (দপ্তর সংযুক্ত), যুগ্ম সদস্য সচিব শেখ বদরুল ইসলাম রানা, মো. নুরুল শুভ, মরিয়ম খান ও আইরিন আক্তার জুলি, সদস্য মো. আসাদুজ্জামান (আল আসাদ), আরমান মিয়া, কাওছার আহম্মেদ, বদিউজ্জামান নাহিদ, জাকির হোসেন জামাল, মো. আব্দুল মুমিন, আব্দুল ওদুদ ফারুক, হুমায়ুন উদ্দিন কাইয়ুম, মুকিদ আহম্মেদ আকাশ, ছামিউল বাশার, মো. লোকমান আহম্মেদ, ফয়সাল আহম্মেদ রনি ও লিটন মিয়া।

মো. শাহ জামাল ভূইয়া বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় সমন্বয়ক ও উপদেষ্টাদের পরামর্শক্রমে জেলার ৬টি উপজেলা থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করে ২৩ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটির প্রস্তাব কেন্দ্রে জমা দেওয়া হয়। শুক্রবার কেন্দ্রীয় নির্বাহী কমিটি এটি অনুমোদন দেয়।

তিনি আরও বলেন, ‘এর আগে গত ২১ জুন ‘আমরা জুলাই যোদ্ধা’ নামে একটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার দৃষ্টিগোচর হয়। বিষয়টি জানতে আমি কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে সিলেট বিভাগের সমন্বয়ক ও উপদেষ্টাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন এবং জানান, তাদের মতামতের ভিত্তিতেই পূর্ববর্তী কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তী আমি সিলেট বিভাগের সমন্বয়ক ও একাধিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করে জানাই, ওই কমিটি গঠনের ক্ষেত্রে নির্ধারিত ক্রাইটেরিয়া ও সাংগঠনিক প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এছাড়া জেলা কমিটি গঠনের ক্ষেত্রে জেলার ৭টি উপজেলা অন্তর্ভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র দুইটি উপজেলা নিয়ে কমিটি গঠন করা হয়েছিল।

নবগঠিত কমিটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে মৌলভীবাজার জেলায় কার্যকর ভূমিকা পালন করবে বলে মো. শাহ জামাল ভূইয়া আশাবাদী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আমরা জুলাই যোদ্ধা   মৌলভীবাজার জেলা শাখা   আহ্বায়ক কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close