শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট      আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান      সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯      ১৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ      ভাইয়ের সম্পত্তিতে বোনের স্বত্ব নেই: হাইকোর্ট      আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নতুন দিগন্তে চট্টগ্রাম ওয়াসা      
দেশজুড়ে
আদিতমারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম
মোখলেছার রহমান ফুলতলা

মোখলেছার রহমান ফুলতলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণ ও অপরাধ ঢাকতে অপহরণের চেষ্টার মামলায় মূল অভিযুক্ত মোখলেছার রহমান ফুলতলাকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩ রংপুর।
 
শুক্রবার (২৪ জুলাই) রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের সোনারভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (২৫ জুলাই) দুপুরে র‍্যাব-১৩’-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য জানান।

মোখলেছার রহমান ফুলতলা আদিতমারীর পলাশী ইউনিয়নের নামুড়িটারী গ্রামের হোসেন আলীর ছেলে। 

র‍্যাব-১৩ জানায়, গত ২৭ জুন সন্ধ্যায় মোখলেছার রহমান ফুলতলা প্রতিবেশী সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে বাড়ির পাশে লিচু বাগানে নিয়ে যায়। সেখানে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে বাগানেই ফেলে রাখে। বিষয়টি প্রকাশ করলে তাকেসহ তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয় মোখলেছার। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রী কোন রকমে বাড়ি এসে গোপন রাখে ধর্ষণ ও অসুস্থতার কারণ। 

গত ১ জুলাই নতুন পোশাক কিনে দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী সুমি বেগম ও নছিমন বেগমের সহায়তায় স্কুলছাত্রীকে ডেকে নেন মোখলেছার রহমান। পরে স্কুলছাত্রীকে প্রথমে রংপুর নিয়ে গিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ঢাকায় নিয়ে যান তিনি। সেখানে বন্ধুর বাসায় রেখে আবারও স্কুলছাত্রীকে জোরপুর্বক ধর্ষণ করেন মোখলেছার রহমান। এ সময় স্কুলছাত্রী চিৎকার দিয়ে রক্তাক্তা অবস্থায় ছুটে গিয়ে বাহিরের লোকজনের সহায়তা নেন। সেখানে উপস্থিত লোকজন মোখলেছার রহমানকে মারপিট করে ছেড়ে দেয় এবং স্কুলছাত্রীর কাছ থেকে বাড়ির মোবাইল নম্বর নিয়ে তাকে ঢাকা থেকে বাড়িতে পাঠিয়ে দেন। 

অসুস্থ স্কুলছাত্রীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ্ হলে গত ৭ জুলাই রাতে  মোখলেছার রহমান ফুলতলা ও তার সহযোগী দুই নারীর বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা। 

এ মামলায় পলাতক থাকা মোখলেছার রহমান ফুলতলা পলাতক থাকায় পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে তাকে গ্রেপ্তার করতে মাঠে নামে র‍্যাব-১৩। র‍্যাব-১৩’-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বুড়িমারী ইউনিয়নের সোনারভিটা এলাকায় অভিযান চালিয়ে মোখলেছার রহমান ফুলতলাকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ‘ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত মোখলেছার রহমান ফুলতলাকে র‍্যাব গ্রেপ্তার করে থানায় সোপর্দ করলে তাকে আদালতে পাঠানো হয়েছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   স্কুলছাত্রীকে ধর্ষণ   যুবক গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close