শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
দেশজুড়ে
নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে নারায়ণগঞ্জে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জের কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে উদ্বুদ্ধকরণ সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একটি উন্নত সমাজ গড়তে শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তাই আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। পরিবর্তনের শুরু হোক পরিবার থেকেই। আমরা যদি প্রত্যেকে আমাদের সন্তানদের সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

সভায় ইউএনও এসএম ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগে নয়, নাগরিকদের সচেতনতা ও আচরণগত পরিবর্তনের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব। 

তিনি পলিথিনের ব্যবহার কমানো, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

উপজেলা প্রশাসন জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যান্য সদস্যদের মধ্যেও পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে পারে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close