বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি নার্গীস গ্রেপ্তার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৪:০১ পিএম

গাজীপুরের টঙ্গীতে চলমান মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ নার্গীস বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রোববার (২৬ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে কেরানীর টেক বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নার্গীস বেগম টঙ্গীর আমতলী কেরানীর টেক বস্তি এলাকার আলল উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নার্গীস দীর্ঘদিন যাবৎ কেরানীর টেক এলাকায় মাদক কারবার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে তার দোকানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close