বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম: রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      দুই জঙ্গিসহ এখনও পলাতক ৬৯০ কারাবন্দি, তথ্য নেই ১৬৬ জনের      সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সুযোগ      বাংলাদেশের সাথে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৫৩      
রাজনীতি
স্বৈরাচারের পথেই হাঁটছে সরকার: নাহিদ ইসলাম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘এই সরকার পুরোনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানেনি, স্বাধীন পুলিশ কমিশনও গঠন করেনি। তারা সন্ত্রাসনির্ভর একটি রাষ্ট্রব্যবস্থা অব্যাহত রাখতে চায়।’

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কামাইছড়া পুলিশ ক্যাম্পে সদর থানার উদ্দেশ্যে অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সংস্কার, বিচার ও বৈষম্যহীন বাংলাদেশের দাবিতে চলমান ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে হবিগঞ্জে গেলে তাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।

তিনি বলেন, ‘একজন কিশোরের চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার সময় যেমন বহু মানুষের চোখ নষ্ট করা হয়েছিল, পাঁচ মাসের মাথায় এই সরকারও একই ধরনের ঘটনার জন্ম দিল।’

স্থানীয় সংসদ সদস্যের সমালোচনা করে তিনি বলেন, ‘যিনি স্থানীয় এমপি, তার দায়িত্ব ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। কিন্তু তিনি নিজেই সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন। তার অনুসারীরাই প্রকাশ্যে হামলা চালিয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, হামলার পরও কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং প্রথমে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে এনসিপির নেতাকর্মীদের অবস্থানের মুখে পুলিশ অভিযোগ গ্রহণ করে এবং দুই ঘণ্টার মধ্যে মামলার কপি দেওয়ার আশ্বাস দেয়।

বিএনপির স্থানীয় নেতাদের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘স্থানীয় এমপি ও বিএনপির সন্ত্রাসী বাহিনী আতঙ্ক তৈরির চেষ্টা করছে। অতীতে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রাখা হলে তারা নীরব ছিল, অথচ আজ নিজেরাই ট্রাক দিয়ে পথ আটকে দিয়েছে।’

নাসীরউদ্দীন পাটওয়ারীকে ঘিরে সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দলের কেউ আইন লঙ্ঘন করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই বিচার করার এখতিয়ার কোনো রাজনৈতিক দলের নয়।’

সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যদি সাহস থাকে, তাহলে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সরকারের সেই সাহস নেই।’

পুলিশের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘পুলিশ যদি নিরপেক্ষতা প্রমাণ করতে চায়, তাহলে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় মানুষ মনে করবে দেশ আবারও মাফিয়া ও স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে।’

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতুসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্বৈরাচার   সরকার   নাহিদ ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close