মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
প্রবাস
আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে নতুন শ্রমিক নেবে মালয়েশিয়া
মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম আপডেট: ৩০.০৭.২০২৬ ৪:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় যাওয়া শুরু করবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমীন।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মাহদি আমীন বলেন, বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা এবং স্বচ্ছতার সঙ্গে স্বল্প খরচে কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি জানান, আগস্টের প্রথম সপ্তাহ থেকেই বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে নতুন কর্মী মালয়েশিয়ায় যাওয়া শুরু করবেন।

মাহদি আমীন আরও বলেন, সরকার মালয়েশিয়ার শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখতে বদ্ধপরিকর। যাতে সাধারণ কর্মীরা কম খরচে, নিরাপদ ও বৈধ উপায়ে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে এবং অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   নতুন শ্রমিক   মালয়েশিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রবাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close