বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
বিনোদন
যে কারণে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়ামি গৌতম
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম একসময় অভিনয়জীবন ছেড়ে নিজ রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দীর্ঘদিন কাঙ্ক্ষিত সুযোগ ও প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি মানসিকভাবে বলিউড ছাড়ার প্রস্তুতি নিয়েছিলেন বলে জানিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি গৌতম বলেন, ক্যারিয়ারের শুরুতে ভালো কাজের সুযোগের অপেক্ষায় থাকলেও অনেক সময় তাকে নিজের পছন্দের বাইরে গিয়ে কাজ করতে হয়েছে। এতে ধীরে ধীরে হতাশা বাড়তে থাকে এবং তিনি অভিনয়জগৎ থেকে সরে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে শুরু করেন।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামি গৌতমের। প্রথম সিনেমায় প্রশংসা পেলেও পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে প্রত্যাশিত সাফল্য পাননি তিনি। এ কারণে একপর্যায়ে হিমাচল প্রদেশে ফিরে গিয়ে কৃষিকাজ ও পরিবারের সঙ্গে সাধারণ জীবনযাপন করার পরিকল্পনাও করেছিলেন।

ইয়ামি গৌতমের ক্যারিয়ারে নতুন মোড় আসে ২০১৯ সালে। ওই বছর মুক্তি পাওয়া ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ‘বালা’ সিনেমা দুটি দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। এরপর থেকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করেন এই অভিনেত্রী।

ইয়ামির এই অভিজ্ঞতা বলিউডের চাকচিক্যের আড়ালে থাকা সংগ্রাম, অনিশ্চয়তা ও টিকে থাকার বাস্তব চিত্র তুলে ধরে। প্রতিকূল সময়েও ধৈর্য ও অধ্যবসায় ধরে রাখার ফলেই তিনি আবারও সফলভাবে ঘুরে দাঁড়াতে পেরেছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বলিউড   ইয়ামি গৌতম  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close