শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১ আগস্ট ২০২৬
শিরোনাম: নিজে গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পরিদর্শন প্রধানমন্ত্রীর      ট্রাম্পের বিশেষ দূতের সামনে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানালেন রোহিঙ্গারা      প্রচণ্ড গরমে বাংলাদেশের ক্ষতি ১৮০ কোটি ডলার, কমছে উৎপাদনশীলতা      মরক্কো থেকে স্পেনের দিকে অভিবাসনপ্রত্যাশীর ঢল, নিহত ১৫      বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যু, নিখোঁজ আট      সরকার দেশের সুগার মিলগুলোকে লাভজনক করার চিন্তা করছে: রিজভী      এডিপি বাস্তবায়ন ইতিহাসে সর্বনিম্ন ৬৭.৫২ শতাংশ      
জাতীয়
নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৩৭ এএম আপডেট: ০১.০৮.২০২৬ ১২:৫১ এএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

রাজধানীর নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পর্যবেক্ষণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা, ময়লা ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানকে সঙ্গে নিয়ে তিনি এ পরিদর্শনে অংশ নেন। 


ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রধানমন্ত্রীর পরিদর্শনের রুট ছিল রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী। পরিদর্শন শেষে তিনি সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান।


পরিদর্শনকালে প্রধানমন্ত্রী নগর পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ ও সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তিনি কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।


এ সময় প্রধানমন্ত্রীর গাড়িতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।


কেকে/ এমএস



আরও সংবাদ   বিষয়:  ঢাকা   পরিদর্শন   প্রধানমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close