বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার      ● অক্টোবরে জ্বালানি তেলের দামে সুখবর, বাড়ছে না দাম      ● ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫      ● হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার      ● চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      
সাহিত্য
কবিতা : সুখ-দুঃখের বর্ষা
সেলিম ভূঁইয়া
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:০৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বৃষ্টি এলে মন ভরে যায়, আকাশ ভাসে সুরে, 
মেঘের কোলে বিজলি হাসে, দুরন্ত এক ঘোরে। 
সবুজ মাঠে বৃষ্টি নাচে, পাতায় পাতায় গান, 
কদম ফুলের সুবাস ছড়ায়, জুড়ায় সবার প্রাণ।

কিন্তু যখন অঝোর ধারায়, বৃষ্টি ঝরে অবিরত, 
নদীর বুকে জল বাড়ে খুব, ভাঙে বাঁধ শত শত। 
বন্যা এসে গ্রাস করে নেয়, মাটির সব স্বপ্ন যত, 
ঘরবাড়ি সব ভেসে যায়, কাঁদে মানুষ কত।

পাহাড় ধসে চাপা পড়ে যায়, কতই প্রাণের আশা, 
মাটির নিচে থেমে যায়, স্বজনের ভালোবাসা। 
নদীর পাড় ভেঙে গিয়ে, তলিয়ে যায় ভিটা, 
বসত বাড়ি হারিয়ে গিয়ে, মন হয়ে যায় রিক্তা।

তবু বলি আসুক বর্ষা, রূপের ডালি নিয়ে, 
শুধু যেন না ভাঙে সংসার, প্লাবন হয়ে গিয়ে। 
পাহাড়-নদী থাকুক অটুট, মানুষের হউক সুখ, 
সবুজের বুকে শস্য ফুটকু, হাসুক প্রতিটি মুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কবিতা   সুখ-দুঃখের বর্ষা   সেলিম ভূঁইয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close