সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
লাইফস্টাইল
মিনিটেই তৈরি ডিম-সবজির অমলেট
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৫০ এএম আপডেট: ০৭.০৮.২০২৬ ২:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সকালের শুরুটা যেন এক দৌড়ের নাম। অফিস, বিশ্ববিদ্যালয় কিংবা নানা কাজে বের হওয়ার তাড়ায় অনেকেরই নাশতা ঠিকমতো খাওয়া হয় না। কখনো সময়ের অভাব, কখনো আবার ঝামেলাপূর্ণ রান্নার কারণে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারটি অবহেলিত থেকে যায়। অথচ কর্মব্যস্ত দিনের জন্য শরীরকে প্রস্তুত রাখতে পর্যাপ্ত প্রোটিনের কোনো বিকল্প নেই।

ভালো খবর হলো, পুষ্টিকর নাশতা তৈরি করতে ঘণ্টার পর ঘণ্টা রান্নাঘরে কাটাতে হয় না। অল্প কয়েকটি উপকরণ আর মাত্র কয়েক মিনিটেই তৈরি করা যায় সুস্বাদু ও প্রোটিনসমৃদ্ধ খাবার।

তাই আজকের আয়োজনে থাকছে ঝামেলাহীন, দ্রুত তৈরি করা যায় এমন একটি স্বাস্থ্যকর রেসিপি-ডিম-সবজির অমলেট। এই সহজ রেসিপির প্রতি পরিবেশনে মিলবে প্রায় ১৮–২০ গ্রাম প্রোটিন, যা দিনের শুরুতেই আপনার শরীরের প্রোটিনের চাহিদা পূরণে সহায়ক হবে।

উপকরণ
৩টি ডিম
১/২ কাপ কুচি করা পেঁয়াজ
১/২ কাপ টমেটো
১/২ কাপ পালং শাক
লবণ ও গোলমরিচ
১ চা চামচ অলিভ অয়েল বা সয়াবিন তেল

প্রস্তুত প্রণালি
ডিম ফেটে সব উপকরণ মিশিয়ে নিন। গরম প্যানে তেল দিয়ে মিশ্রণ ঢেলে দিন। দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে পরিবেশন করুন।

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  প্রোটিন   স্বাস্থ্যকর   ডিম  
মতামত লিখুন:
Loading...
Loading...

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close