শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১০৮৬      ● ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে      ● মমতা বন্দ্যোপাধ্যায় আটক       ● বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      
দেশজুড়ে
মৌলভীবাজারে জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন, পাশের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৩৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মৌলভীবাজার জেলায় চলতি বছর ১৯ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১১ হাজার ১০৩ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭২৫ জন। জেলার গড় পাসের হার ৫৫ দশমিক ৯২ শতাংশ। অন্যদিকে ৮ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। 

ফলাফল প্রকাশের পর থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মেতে ওঠে আনন্দ-উচ্ছ্বাসে। কৃতী শিক্ষার্থীরা বাঁধভাঙা আনন্দে মেতে ওঠার পাশাপাশি তাদের এই সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদরের শীর্ষস্থানীয় বিদ্যালয়গুলো বরাবরের মতোই জিপিএ-৫ প্রাপ্তিতে আধিপত্য বজায় রেখেছে। মেধার স্বাক্ষর রেখে সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে সদর উপজেলার নামিদামি স্কুলগুলো থেকে। চা বাগান ও সীমান্তবর্তী এসব উপজেলায় তুলনামূলকভাবে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলেও পাসের হারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

তবে চাবাগান এলাকার শিক্ষার্থীদের একাংশের সাফল্য নজর কেড়েছে। কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় একাধিক প্রতিষ্ঠানে শতভাগ পাসের সাফল্য এসেছে। বিশেষ করে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে কুলাউড়া ও বড়লেখার কয়েকটি সেরা বিদ্যালয় ভালো ফলাফল উপহার দিয়েছে।

রাজনগর পাসের হার ও জিপিএ-৫ উভয় সূচকেই উপজেলার গ্রামীণ ও মফস্বল স্কুলগুলোর শিক্ষার্থীরা ভালো প্রতিযোগিতা দেখিয়েছে।  জেলার সার্বিক পাসের হার ৫৫.৯২% হওয়ায় শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষাবিদেরা। তাদের মতে, কোনো কোনো উপজেলায় ইংরেজি ও গণিতের মতো আবশ্যিক বিষয়ে খারাপ করায় সার্বিক পাসের হার কমে গেছে। 

পাসের হার কমে যাওয়ার বিষয়ে মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান জানান, এ বছরে পরীক্ষার্থীদের দুই বছরে দুই সিলেবাসে পড়তে হয়েছে। যে কারণে পাসের হারে একটা প্রভাব পড়েছে। এছাড়া প্রতি বছরের মতো এবারও গণিত ও ইংরেজি বিষয়ে ফেল করায় গড় ফলাফল কিছুটা খারাপ হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close