রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ৩৫ জন সফর সঙ্গীসহ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল      রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী      দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী      ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ      ভয়াবহ নাশকতার ছক আওয়ামী লীগের      একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার      রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন      
বেগম রোকেয়া
সামাজিক উন্নয়নে নুরজাহানের অনন্য ভূমিকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:১৪ পিএম
মোছা. নুরজাহান পারভীন। ছবি: প্রতিবেদক

মোছা. নুরজাহান পারভীন। ছবি: প্রতিবেদক

নারীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার এবং কর্মমুখী উদ্যোগ গড়ে তুলতে নীলফামারীর ডিমলা উপজেলায় দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছেন মোছা. নুরজাহান পারভীন। তিনি একজন বিআরডিবির মাঠ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার তত্ত্বাবধানে বর্তমানে ৪২টি সংগঠন সক্রিয় রয়েছে, যেগুলো ১৯৯৪ সাল থেকে নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। এসব সংগঠনের মাধ্যমে স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। 

এছাড়াও তিনি গাভী পালন, পোল্ট্রি খামার, হস্তশিল্প, দর্জি প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসা, ব্লক ও বাটিক কাজসহ বিভিন্ন আয়বর্ধক কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করছেন। বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় স্কুলমুখী করা এবং নারীদের ক্ষুদ্রঋণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রেও তার উদ্যোগ প্রশংসনীয়। 

তিনি দাবি করেন, প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও তিনি দলের জন্য কাজ করে গেছেন। বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, নীলফামারী জেলার মানুষ এখনো নানা সমস্যায় জর্জরিত। কর্মসংস্থানের অভাবে অনেকেই ঢাকাসহ বিভিন্ন জেলায় পাড়ি জমাচ্ছেন। উন্নত চিকিৎসা ও শিক্ষার সুযোগও সীমিত। 

তাই জেলার উন্নয়নে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ জরুরি বলে মনে করেন তিনি। 

শেষে তিনি নীলফামারীর মানুষের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট মহলের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সামাজিক উন্নয়ন   নুরজাহান   ভূমিকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বেগম রোকেয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close