মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: একে একে গ্রেপ্তার ইমরান খানের তিন বোন      বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৫৫      ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান      হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০৫      গাজী নজরুলের চার দিন ও তার স্ত্রীর এক দিনের রিমান্ড      তেলের দাম বাড়ানোর পরও ১৪ শতাংশ ভর্তুকি দিতে হবে: রিজভী      
দেশজুড়ে
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির প্ল্যান্ট উদ্বোধন
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:১৪ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৫:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও জনসাধারণের জন্য নিরাপদ পানির প্ল্যান্ট বসানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার আনুষ্ঠানিকভাবে এ পানির প্ল্যান্ট উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মিসকাত উদ্দীন আহমদ ও মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. আবদুল মোমেন, নার্সিং ইনচার্জ মর্জিনা আকতার।

পানির প্ল্যান্ট উদ্বোধনের পর নুরুল ইসলাম হায়দার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং  রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ধারণ ক্ষমতার বেশি মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য মেয়র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে যে কোন ধরনের সহযোগিতা প্রদানের জন্য আশ্বাস দেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য কমপ্লেক্স   পরিদর্শন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close