মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম: তারেক রহমানকে ব্রিকস ও দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি : রণধীর জয়সোয়াল      ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট       রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি : চিফ হুইপ      বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী      চাঁদপুরে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫      বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব : প্রধানমন্ত্রী      প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
হাতিয়ায় আগুনে পুড়ে ছাই সাত দোকান, ক্ষতি দুই কোটি টাকা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগুরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে দুই কোটি টাকারও বেশি। 

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাগুরিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাত সাড়ে ৮টায় সাগুরিয়া বাজারের নকশিবাংলা রেস্টুরেন্টের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে। হোটেল, গুদামঘর ও বসতঘরসহ সাতটি ঘর পুড়ে যায়। এতে দুই কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। 

অগ্নিকাণ্ডে নকশিবাংলা রেস্টুরেন্ট, বাজারের ব্যবসায়ী প্রিয়তোষ বাবুর তিনটি গুদামঘর, বহুমুখী ও সাখাওয়াতের গুদামঘর এবং ফখরুলের বসতঘর পুড়ে যায়। এ সব ঘরে থাকা বিভিন্ন মালামাল, ব্যবসায়িক পণ্য, আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিক স্থানীয় ফখরুল ইসলাম ওরফে গাছ ব্যবসায়ী ফখরুল।

প্রত্যক্ষদর্শী রায়হান বলেন, ‘আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ঘর থেকে মালামাল বের করার চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করি। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।’

ব্যবসায়ীরা জানান, বাজারে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বাজারে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার, গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্কতা এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত প্রবেশের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ঘটনাস্থল পরিদর্শন করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘সাগুরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামীকালের মধ্যে বাজারের পাশের ময়লার স্তূপ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।’

কেকে/এআই



আরও সংবাদ   বিষয়:  অগ্নিকান্ড   আগুন   হাতিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close